২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, চলতি বছর মোট প্রাণহানি ৩৯১

প্রকাশ :
সংশোধিত :

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে চলতি বছর ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯১ জনে।
একই সময়ে নতুন করে ৪৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৯৬ হাজার ৬৭ জনে।
আজ বুধবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত দৈনিক ডেঙ্গু প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে ডেঙ্গুতে মারা যাওয়া ৫ জনের মধ্যে ২ জন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে এবং একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় মৃত্যুবরণ করেছেন।


For all latest news, follow The Financial Express Google News channel.