২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১৬৪ জন

প্রকাশ :
সংশোধিত :

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৬৪ জন রোগী। তবে এই সময়ের মধ্যে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
আজ শুক্রবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৬০ জন, চট্টগ্রাম বিভাগে ১৯ জন, ঢাকা বিভাগের সিটি এলাকার বাইরে ১৯ জন, ঢাকা উত্তর সিটিতে ১১ জন, দক্ষিণ সিটিতে ২৯ জন, খুলনা বিভাগে ১০ জন এবং রাজশাহী বিভাগে ১৬ জন রয়েছেন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৬৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৪১১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ১৮ হাজার ৭৮৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এ সময়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে।


For all latest news, follow The Financial Express Google News channel.