সন্ধ্যার মধ্যে ঢাকাসহ পাঁচ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

প্রকাশ :

সংশোধিত :

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের পাঁচ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের শনিবার (৪ এপ্রিল) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।

সতর্ক বার্তায় বলা হয়েছে, সন্ধ্যার মধ্যে ঢাকা, ফরিদপুর, খুলনা, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারেন। পাশপাশির বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। হতে পারে বজ্রপাতও।
 
 এমন পরিস্থিতিতে ওই পাঁচ অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

সর্বশেষ খবর