রাতের মধ্যে ১০ জেলায় ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা

প্রকাশ :
সংশোধিত :

রাতের মধ্যে দেশের ১০ জেলার ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
শনিবার (২০ জুন) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো বয়ে যেতে পারে। এসব এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিরও শঙ্কা রয়েছে।
এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


For all latest news, follow The Financial Express Google News channel.