ময়মনসিংহ সড়ক বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

প্রকাশ :

সংশোধিত :

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে পাঁচ  বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা (বনানী) -জয়দেবপুর ময়মনসিংহ (এন-৩) জাতীয় মহাসড়কে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। 

সওজ ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আতাউর রহমানের নির্দেশনায়  এবং সওজ ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ রাশেদুল আলমের তত্ত্বাবধানে বুধবার (১ এপ্রিল) দুপুরে ঢাকা - ময়মনসিংহ মহাসড়কে দিগারকান্দা বাইপাস মোড় গোল চক্করে বৃক্ষ রোপণ করেন 
ময়মনসিংহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার মোঃ শরীফুল আলম শুভ।

সড়ক ও জনপথ অধিদপ্তর ময়মনসিংহ অফিসের ব্যবস্থাপনায় ঢাকা - ময়মনসিংহ মহাসড়কে বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদরের উপ-বিভাগীয় প্রকৌশলী শ্রী  সাগরময় রায়,  সহকারী প্রকৌশলী নূরে আলম কামাল পাশা, ময়মনসিংহ সদরের উপ-সহকারী প্রকৌশলী আমানউল্লাহসহ অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 

এসময় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। প্রত্যেক চারার সাথে খুঁটি পু্তা হয়।

সর্বশেষ খবর