দেশজুড়ে টানা ভারী বর্ষণের শঙ্কা, পার্বত্য এলাকায় ভূমিধসের সতর্কতা

প্রকাশ :
সংশোধিত :

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে দেশের সাতটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এতে পার্বত্য এলাকায় ভূমিধসের ঝুঁকিও বেড়েছে, বিশেষ করে চট্টগ্রাম, সিলেট ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগের শঙ্কা দেখা দিয়েছে।
আজ শুক্রবার (৩০ মে) রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে, সাতক্ষীরা ও আশপাশ এলাকায় অবস্থানরত স্থল গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে প্রথমে স্থল নিম্নচাপে এবং পরে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে শেরপুর ও সংলগ্ন মেঘালয়ে অবস্থান করছে।
এর প্রভাবে দেশের রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এ সময় চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলার পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ঢাকাসহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অস্থায়ী জলাবদ্ধতার পরিস্থিতিও তৈরি হতে পারে।


For all latest news, follow The Financial Express Google News channel.