এমি জিতে রেকর্ড গড়লেন ওয়েন কুপার

প্রকাশ :
সংশোধিত :

কিশোর বয়সে টেলিভিশনের মর্যাদাপূর্ণ এমি পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন ব্রিটিশ অভিনেতা ওয়েন কুপার। নেটফ্লিক্সের মিনিসিরিজ ‘অ্যাডোলেসেন্স’–এ অভিনয়ের জন্য তিনি ৭৭তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে সর্বকনিষ্ঠ পুরুষ অভিনেতা হিসেবে পুরস্কৃত হন।
এত অল্প বয়সে এমন বড় অর্জন পেয়ে উচ্ছ্বসিত ওয়েন কুপার। পুরস্কার পাওয়ার পর তিনি সংবাদমাধ্যমকে বলেন, "এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা আমার পরিবার, বাড়ির মানুষদের জন্যও অনেক বড় অর্থ বহন করে। তাই, এটি আমার জন্য সত্যিই অনেক বড় বিষয়।"
‘অ্যাডোলেসেন্স’ সিরিজে জেমি মিলার চরিত্রে অভিনয় করেন কুপার। তার পার্শ্বচরিত্রে অসাধারণ দক্ষতা ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
এবারের এমি পুরস্কারে ‘সেভরেন্স’ সিরিজের তারকা ট্রামেল টিলম্যান ও ব্রিট লোয়ার দুটি বড় পুরস্কার জিতেছেন। এছাড়া ‘দ্য পিট’ এবং ‘দ্য স্টুডিও’ প্রাথমিক পর্যায়ে জয়ী হিসেবে উঠে এসেছে।
প্রসঙ্গত, ১৪ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত এই জমকালো অনুষ্ঠানে আমেরিকান প্রাইমটাইম টেলিভিশনের সেরাদের সম্মান জানানো হয়।


For all latest news, follow The Financial Express Google News channel.