চলে গেলেন কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন

ফাইল ছবি
ফাইল ছবি

প্রকাশ :

সংশোধিত :

প্রখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। 

আজ সোমবার (১৬ ডিসেম্বর) জাকির হোসেনের পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলা হয়েছে,  যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন অবস্থায় মারা যান কিংবদন্তি এ তবলাবাদক। 

জাকির হোসেন দীর্ঘদিন ধরে রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। এর আগে তাঁর ব্যবস্থাপক নির্মলা বাচানী বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছিলেন, দুই সপ্তাহ আগে ফুসফুসের সমস্যা দেখা দেওয়ায় তাঁকে সান ফ্রান্সিসকোর হাসপাতালে ভর্তি করা হয়। 

এর আগে গত রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে জাকির হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকাসহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম এই খবর প্রকাশ করে। এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শোক প্রকাশের খবরও আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে উঠে আসে। 

তবে পরে জাকির হোসেনের পরিবারের সদস্যরা এই খবরকে গুজব বলে প্রত্যাখ্যান করেন। তাঁর ভাতিজা আমির আউলিয়া এক্স (সাবেক টুইটার)-এ একটি পোস্টে জানান, "আমার চাচা জাকির হোসেন বেঁচে আছেন। তাঁর সুস্থতার জন্য দোয়া চাইছি।" 

পরবর্তীতে ওস্তাদ জাকির হোসেনের বোন খুরশিদ আউলিয়া পিটিআইকে বলেন, "আমার ভাই বর্তমানে গুরুতর অসুস্থ। আমরা ভারত এবং সারা বিশ্বের তাঁর ভক্ত-অনুরাগীদের কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ জানাচ্ছি।" 

সর্বশেষ খবর