ছায়ানটের বৈশাখী আয়োজন ঘিরে প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে সংবাদ সম্মেলন

প্রকাশ :

সংশোধিত :

আসন্ন পহেলা বৈশাখের প্রভাতী অনুষ্ঠান এবং বৈশাখী আয়োজনের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে ছায়ানট সংস্কৃতি ভবনের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বক্তারা কথা বলেন।

ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা বলেন, কোনো ভয় বা শঙ্কা ছাড়াই তারা সংগীত পরিবেশন করতে চান। ভবনে হামলার এক সপ্তাহের মধ্যেই তারা আবার কার্যক্রম শুরু করেছেন বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়মিত বৈঠক হয়েছে এবং আসন্ন অনুষ্ঠানে তাদের পূর্ণ সহযোগিতা পাওয়া যাবে বলে তারা আশা করছেন।

অন্যদিকে, ছায়ানটের সভাপতি ড. সারোয়ার আলী বলেন, সংস্কৃতির সব ধরনের প্রকাশ নির্বিঘ্ন হওয়াই তাদের প্রত্যাশা। তিনি আরও বলেন, বোমা হামলা সংক্রান্ত যে রায় দেওয়া হয়েছে তা আংশিক, এবং রায়ের সময় আদালতে তাদের সাক্ষ্য গ্রহণ বা কোনো পরামর্শ নেওয়া হয়নি।

 

 

সর্বশেষ খবর