‘ব্যক্তিগত জীবন নয়, আমার গান নিয়ে ভাবুন’: জামিনে মুক্ত হয়ে নোবেল

প্রকাশ :
সংশোধিত :

সম্প্রতি প্রতারণা ও ব্ল্যাকমেইলের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্ত হয়ে ফের গণমাধ্যমের শিরোনামে এসেছেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। মুক্তির পর এক সাক্ষাৎকারে দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন এবং ব্যক্তিগত জীবন বাদ দিয়ে তার গানের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন এই গায়ক।
বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে গত সোমবার তাকে গ্রেপ্তার করা হয়।
গত মঙ্গলবার বাদীপক্ষের সঙ্গে আপোসের শর্তে আদালত থেকে জামিন পান নোবেল।
জামিন পাওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নোবেল স্বস্তি প্রকাশ করেন। তিনি বলেন, “আমার মধ্যে আশা ছিল যে আমি মুক্তি পাব। আপোসের মাধ্যমে মুক্তি পেয়ে আমি অবশ্যই খুশি।”
তিনি স্বীকার করেন যে মানুষ মাত্রই ভুল হয়। তাই তার ব্যক্তিজীবনের ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
যারা তার লাইফস্টাইলের কারণে তাকে সমালোচনা বা ঘৃণা করেন, তাদের প্রতি এসব নেতিবাচক বিষয় ভুলে যাওয়ার অনুরোধ করেন তিনি।
আক্ষেপের সুরে নোবেল বলেন, “আমার পার্সোনাল লাইফটা জাজ (বিচার) না করে আমার মিউজিকটা নিয়ে ভাবুন।”


For all latest news, follow The Financial Express Google News channel.