বিবাহবন্ধনে আবদ্ধ হলেন আলোচিত জুটি জেফার-রাফসান

প্রকাশ :

সংশোধিত :

দীর্ঘদিন ধরে চলতে থাকা গুঞ্জনের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসলেন  কণ্ঠশিল্পী জেফার রহমান ও জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব। 

আজ বুধবার (১৪ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্ক নতুন পর্যায়ে পৌঁছেছে।

বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেরাই নিশ্চিত করেছেন রাফসান সাবাব। ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘পরিবার ও ভালোবাসার মানুষদের পাশে নিয়ে আমাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি; আপনাদের দোয়া ও আশীর্বাদ আমাদের কাম্য। আজ আমাদের দুই জীবন এক হলো, শুরু হলো একসাথে পথচলার এক সুন্দর গল্প।’ 

শোবিজ জগতে তাদের ঘনিষ্ঠতা নিয়ে বহুদিন ধরে আলোচনা চলছিল। বিভিন্ন অনুষ্ঠানে বা ঘরোয়া আড্ডায় একসঙ্গে উপস্থিতি ভক্তদের মধ্যে কৌতূহল সৃষ্টি করত। তবে সবসময় ব্যক্তিগত পর্যায়ে রাখার চেষ্টা করছিলেন তারা। এবার বিয়ের মাধ্যমে সেই রহস্যও সমাপ্ত হলো।

সোশ্যাল মিডিয়ায় খবরটি প্রকাশের পর থেকে নবদম্পতি অভিনন্দনের বন্যায় ভাসছেন। সহকর্মী, পরিচিতরা এবং সাধারণ নেটিজেনরা তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন।

রাফসান ও জেফারের সম্পর্কের গুঞ্জন প্রায় এক বছর আগে থেকে শুরু। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোনা যায়, রাফসানের প্রথম সংসার ভাঙার পেছনে জেফারের ভূমিকা থাকতে পারে। গত বছরের মাঝামাঝিতে তারা একসঙ্গে থাইল্যান্ডে দেখা গিয়েছিল। বিশেষ করে ব্যাংককের সিয়াম প্যারাগন শপিংমলে একটি ফুডশপে তাদের কয়েকটি ছবি ছড়িয়ে পড়ার পর থেকেই সম্পর্কের গুঞ্জন জোরদার হয়।

সর্বশেষ খবর