১০% সম্পূরক শুল্ক আরোপে সিনেমা দেখার খরচ বাড়তে পারে ওটিটি প্ল্যাটফর্মে

প্রকাশ :
সংশোধিত :

আগামী বাজেটে ওটিটি বা ওভার দ্য টপ প্ল্যাটফর্মে শুল্ক আরোপ করা হয়েছে। এতে ওটিটি মাধ্যমে সিনেমা দেখার খরচ বাড়তে পারে।
আজ সোমবার (২ জুন) আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, ওটিটি প্ল্যাটফর্মের সেবাকে সংজ্ঞায়িত করে এর ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে।
দেশে বেশ কয়েকটি স্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম যেমন চরকি, বায়োস্কোপ, বঙ্গো, বিঞ্জ, টফিস সক্রিয় রয়েছে। পাশাপাশি নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, হইচইসহ কয়েকটি বিদেশি প্ল্যাটফর্মও জনপ্রিয়।


For all latest news, follow The Financial Express Google News channel.