শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে মন্ত্রিসভার বৈঠকে: শিক্ষামন্ত্রী

ফাইল ছবি
ফাইল ছবি

প্রকাশ :

সংশোধিত :

শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে। অর্থাৎ সশরীর ও অনলাইন- মিশ্র পদ্ধতিতে ক্লাস হবে কি না বা অন্য কোনো ব্যবস্থা হবে কি না তার সিদ্ধান্ত হবে আগামী মন্ত্রিসভার বৈঠকে। তার আগে অংশীজনদের সঙ্গে বৈঠক করবে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, অংশীজনদের সঙ্গে আলোচনা শেষে বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগ আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সিদ্ধান্ত জানাবে। এর আগে এ বিষয়ে আলাদা করে কিছু বলার সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি। 

সর্বশেষ খবর