রোববার থেকে রাজধানীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস: শিক্ষামন্ত্রী

প্রকাশ :

সংশোধিত :

জ্বালানি সাশ্রয়ে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন এবং ৩ দিন সশরীরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এসব শিক্ষাপ্রতিষ্ঠানে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইন ক্লাসে হবে। আর শনি, সোম ও বুধবার শিক্ষার্থীরা ক্লাসে বসে সরাসরি শ্রেণি কার্যক্রমে অংশ নেবে। তবে এ নিয়ম সারাদেশের সব স্কুলে নয়, চলবে শুধু ঢাকা মহানগর বা ঢাকা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী রোববার থেকেই এ নিয়ম চালু হচ্ছে বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ওই সংবাদ সম্মেলন হয়।

কোন কোন স্কুলে এ নিয়ম চালু হচ্ছে জানতে চাইলে মন্ত্রী বলেন, "এটা করোনা না যে আমরা জোর করে করব, এটা ব্লেন্ডিং এডুকেশন। অনলাইনে ক্লাস নেওয়ার সক্ষমতা যাদের আছে, স্পেশালি ওয়েল রিনাউন্ড অ্যান্ড হিউজ ক্রাউডেড স্কুল। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা গাড়িতে স্কুলে আসে।

"এটা আমরা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলে যাচ্ছি না। তামিরুল মিল্লাত জয়েন করতে চাচ্ছে, আমরা কিন্তু উনাদের বলিনি।"

সর্বশেষ খবর