নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ

প্রকাশ :
সংশোধিত :

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। আর সহ-সভাপতি করা হয়েছে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ গত ১৫ জুন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের এ দায়িত্ব দেওয়া হয়েছে।


For all latest news, follow The Financial Express Google News channel.