দুদকের উপসহকারী পরিচালক পদে ৫০ জনকে চূড়ান্ত সুপারিশ

প্রকাশ :

সংশোধিত :

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক পদে নিয়োগের জন্য ৫০ জন প্রার্থীকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়।

দুদক পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) ও বিভাগীয় নির্বাচন কমিটির সদস্য সচিব মোহাম্মদ নাজমুল হাসান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত ৫০ জনের রোল নম্বর প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই সুপারিশ এখনই চূড়ান্ত নিয়োগ নয়। নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে এখন পুলিশ ভেরিফিকেশন বা প্রাক-পরিচয় যাচাই করা হবে। পুলিশের তদন্তে সন্তোষজনক প্রতিবেদন পাওয়া সাপেক্ষে সুপারিশকৃত প্রার্থীদের অনুকূলে চূড়ান্ত নিয়োগপত্র ইস্যু করা হবে। 

সর্বশেষ খবর