ঢাবি উপাচার্যের সঙ্গে ইতালির কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ :
সংশোধিত :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ইতালি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফেদেরিকো জাম্পারেল্লি। সোমবার (১৫ সেপ্টেম্বর) উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে চলমান ইতালীয় ভাষা শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং ইতালির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর বিষয়ে আলোচনা করেন।
এ সময় ইতালি থেকে শিক্ষক আনা এবং স্থানীয় শিক্ষক নিয়োগ নিয়েও মতবিনিময় হয়। ঢাবির সঙ্গে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করায় ইতালির কূটনীতিককে ধন্যবাদ জানান উপাচার্য।


For all latest news, follow The Financial Express Google News channel.