বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশ :
সংশোধিত :

প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশে উচ্চশিক্ষার উদ্দেশ্যে যাওয়া শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রবাসী কল্যাণ ব্যাংককে নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে প্রথম কর্মদিবসেই সচিবালয়ে ব্যস্ত সময় কাটান প্রধানমন্ত্রী। দিনভর বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি তিনি বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণসংক্রান্ত কমিটির অগ্রগতি পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ব্যাংক গ্যারান্টি বা ঋণ সুবিধা চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, ইউরোপের দেশগুলোতে কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগের পাশাপাশি মালয়েশিয়াসহ বন্ধ শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে আলোচনা চলছে। এছাড়া বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে বিদ্যমান সিন্ডিকেট ভাঙতেও সরকার কাজ করছে।


For all latest news, follow The Financial Express Google News channel.