বেতন ও সুযোগ-সুবিধা নির্ধারণে রাষ্ট্রপতির কাছে জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদন জমা

প্রকাশ :
সংশোধিত :

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের সদস্যরা। কমিশনের নেতৃত্বে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এসএম এমদাদুল হক।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় রাষ্ট্রপতির কাছে কমিশন জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা নির্ধারণের বিষয়ে সুপারিশমূলক প্রতিবেদন উপস্থাপন করে।
সাক্ষাতের সময় রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


For all latest news, follow The Financial Express Google News channel.