৪৪তম বিসিএস: ১,৪৯০ জনের নিয়োগ, ১৮৬ জন বাদ পড়লেন

প্রকাশ :

সংশোধিত :

চুয়াল্লিশতম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ১ হাজার ৬৭৬ জন প্রার্থীর মধ্যে চূড়ান্ত নিয়োগে বাদ পড়েছেন ১৮৬ জন। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় ১ হাজার ৪৯০ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে। এ নিয়োগ সরকারের সুপারিশ অনুযায়ী সাত মাস পর কার্যকর হলো।

প্রশাসন ক্যাডারে ২৪৪ জন, পুলিশে ৪৮ জন, পররাষ্ট্রে ৯ জন, কর ক্যাডারে ১১ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ২৯ জনসহ অন্যান্য ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, নিয়োগপ্রাপ্তদের ৯ ফেব্রুয়ারির মধ্যে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে নিয়োগপত্র বাতিল ধরা হবে।

৪৪তম বিসিএসের ফল প্রকাশের সময় প্রাথমিকভাবে ১ হাজার ৬৯০ জন উত্তীর্ণ হয়েছিলেন। প্রথম দফার ফলাফলে ৩০৩ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত পদে যোগদানের ইচ্ছা প্রকাশ না করলে পরে ৬ নভেম্বর সম্পূরক ফল প্রকাশ করা হয়। এতে কিছু ‘ত্রুটি ও বিচ্যুতি’ সমাধান করা হয়।

উল্লেখ্য, ২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেখানে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা ছিল। 

সর্বশেষ খবর