নিলামে আরও ২১৮.৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

প্রকাশ :
সংশোধিত :

নিলামের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক আরও ২১ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার সংগ্রহ করেছে, যা প্রায় ২১৮ দশমিক ৫০ মিলিয়ন ডলারের সমান।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে এ পরিমাণ ডলার কেনা হয়েছে। এ ক্ষেত্রে কাটঅফ মূল্য নির্ধারণ করা হয় প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা।
এর আগেও চলতি ২০২৫–২৬ অর্থবছরে একাধিক ধাপে নিলামের মাধ্যমে ডলার সংগ্রহ করেছে বাংলাদেশ ব্যাংক। এ পর্যন্ত মোট কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৪১৫ কোটি ২০ লাখ বা প্রায় ৪ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলার।


For all latest news, follow The Financial Express Google News channel.