নিলামে ৪ কোটি ৫০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
প্রকাশ :
সংশোধিত :
নিলামের মাধ্যমে আরও ৪৫ মিলিয়ন বা ৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
আজ সোমবার (১১ মে) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, একটি বাণিজ্যিক ব্যাংক থেকে ৪ কোটি ৫০ লাখ ডলার কেনা হয়েছে। এ নিলামে প্রতি ডলারের কাট-অফ মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।
চলতি মে মাসে এখন পর্যন্ত মোট ১২ কোটি ৫০ লাখ ডলার ক্রয় করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে ২০২৫-২৬ অর্থবছরেও একাধিক দফায় নিলামের মাধ্যমে ডলার কেনা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয় দাঁড়িয়েছে ৫৭৯ কোটি ৮৫ লাখ বা ৫ দশমিক ৭৯ বিলিয়ন ডলারে।


For all latest news, follow The Financial Express Google News channel.