মার্চের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়িয়ে ২৩ এপ্রিল করল এনবিআর

প্রকাশ :

সংশোধিত :

মার্চ মাসের মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন অনলাইনে জমা দেওয়ার সময়সীমা ২৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

আইন অনুযায়ী, প্রতি মাসের ভ্যাট তথ্য পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে দাখিল করার কথা থাকলেও, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক আদেশে এ সময়সীমা বাড়িয়েছে।

আদেশে জানানো হয়, পহেলা বৈশাখের ছুটি এবং ই-ভ্যাট সিস্টেমের আপগ্রেডেশনের ফলে সৃষ্ট সমস্যার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত দুই মাসেও একইভাবে সময় বাড়ানো হয়েছিল। রোজার ঈদের দীর্ঘ ছুটির কারণে ফেব্রুয়ারি মাসের রিটার্ন জমার শেষ সময় ২৯ মার্চ নির্ধারণ করা হয়।

এছাড়া, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি ছুটি থাকায় জানুয়ারি মাসের ভ্যাট রিটার্ন দাখিলের সময়ও এক সপ্তাহ বাড়িয়ে ২২ ফেব্রুয়ারি করা হয়েছিল।

নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে মাসিক ৫ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।

সর্বশেষ খবর