ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দিতে চায় সরকার

প্রকাশ :
সংশোধিত :

নতুন ক্রেডিট কার্ড ইস্যু এবং বাজারে ছাড়ার ক্ষমতা বাণিজ্যিক ব্যাংকের পরিচালনা পর্ষদের হাতে দেওয়ার প্রস্তাব করেছে সরকার।
আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব উপস্থাপন করেন।
তিনি বলেন, এখন থেকে ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদনের প্রয়োজন হবে না। ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়েই তারা নতুন ক্রেডিট কার্ড চালু, প্যাকেজ নির্ধারণ এবং বিভিন্ন সুবিধা নির্ধারণ করতে পারবে।
বর্তমানে কোনো ধরনের ক্রেডিট পণ্য বাজারে আনার আগে এর শর্ত ও সুবিধা সম্পর্কে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হয়। নতুন প্রস্তাব কার্যকর হলে সেই বাধ্যবাধকতা থাকবে না, তবে বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান নীতিমালা মানা বাধ্যতামূলক থাকবে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার ব্যয়ের বাজেট উপস্থাপন করেন, যা চলতি অর্থবছরের তুলনায় ১৯ শতাংশ বেশি।
এবারের বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।


For all latest news, follow The Financial Express Google News channel.