এপ্রিলের ২৫ দিনে দেশে এলো ২৫৭ কোটি ডলার রেমিট্যান্স

প্রকাশ :

সংশোধিত :

চলতি এপ্রিলের প্রথম ২৫ দিনে দেশে ২৫৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দৈনিক গড়ে ১০ কোটি ৩১ লাখ ডলারের সমান। 

আজ রোববার (২৬ এপ্রিল) এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি বলেন, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২২৫ কোটি ১০ লাখ ডলার। সে তুলনায় এবার প্রবাসী আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৫ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৮৭৮ কোটি ৭০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ১৯ দশমিক ৮০ শতাংশ বেশি।

এর আগে মার্চ মাসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স আসে, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে রেকর্ড গড়েছে।

এ ছাড়া জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার, ডিসেম্বরে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। ধারাবাহিকভাবে উচ্চ প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে।

সর্বশেষ খবর