ডিসেম্বরের প্রথম ৯ দিনে দেশে রেমিট্যান্স এলো ১১৬ কোটি ডলার

প্রকাশ :
সংশোধিত :

চলতি মাসের প্রথম ৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১৬ কোটি ১০ লাখ মার্কিন ডলার। এতে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১২ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স।
আজ বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ডিসেম্বরের প্রথম ৯ দিনে ১১৬ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স প্রবেশ করেছে, যেখানে গত বছরের একই সময়ে আসে ৯৪ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে প্রবাসী আয় বৃদ্ধি পেয়েছে।
তিনি আরও জানান, ৯ ডিসেম্বর একদিনে দেশে এসেছে ১৫ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স। চলতি অর্থবছরের জুলাই থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৪২০ কোটি ডলার, যা বছরের ব্যবধানে ১৮.৪০ শতাংশ বৃদ্ধি নির্দেশ করছে।
এর আগে চলতি অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে নভেম্বর মাসে, যা ছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। অক্টোবর ও সেপ্টেম্বর মাসে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।


For all latest news, follow The Financial Express Google News channel.