দেশের রিজার্ভ বেড়ে ৩৪.৬৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে

প্রকাশ :
সংশোধিত :

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ আরও বৃদ্ধি পেয়ে ৩৪ হাজার ৬৪৫ দশমিক শূণ্য ৪ মিলিয়ন বা ৩৪ দশমিক ৬৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
সর্বশেষ হিসাব অনুযায়ী, ৯ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ৩৪ হাজার ৬৪৫ দশমিক শূণ্য ৪ মিলিয়ন ডলারে পৌঁছেছে। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ হাজার ৯৫২ দশমিক ৬৬ মিলিয়ন ডলার।
এর আগে ৭ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪ হাজার ৪৭৫ দশমিক ১৬ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৯ হাজার ৮৫৮ দশমিক ৬৩ মিলিয়ন ডলার।


For all latest news, follow The Financial Express Google News channel.