দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ বিলিয়ন ডলারের বেশি

প্রকাশ :
সংশোধিত :

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে বর্তমানে ৩৪ হাজার ৫৭ দশমিক ৪৮ মিলিয়ন ডলার বা ৩৪ দশমিক ০৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আজ সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, ৩০ মার্চ পর্যন্ত দেশের মোট (গ্রস) রিজার্ভ ছিল ৩৪.০৫ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৫৯ দশমিক ০৭ মিলিয়ন ডলার বা ২৯ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।
এর আগে ২৯ মার্চ পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৩.৯৯ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৯ দশমিক ২৯ বিলিয়ন ডলার।
উল্লেখ্য, নিট রিজার্ভ হিসাব করা হয় আইএমএফের বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী। এতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে প্রকৃত বা নিট রিজার্ভ নির্ধারিত হয়।


For all latest news, follow The Financial Express Google News channel.