বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩২.১২ বিলিয়ন ডলার

প্রকাশ :
সংশোধিত :

দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বৃদ্ধি পেয়ে এখন ৩২ হাজার ১২২ দশমিক ৯২ মিলিয়ন বা ৩২ দশমিক ১২ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ১১ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ৩২ হাজার ১২২ দশমিক ৯২ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী নিট রিজার্ভ এখন ২৭ হাজার ৪৫৪ দশমিক ৯১ মিলিয়ন ডলার।
এর আগে ১০ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩১ হাজার ৮৯০ দশমিক শূণ্য ৭ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে নিট রিজার্ভ ছিল ২৭ হাজার ২২৪ দশমিক ৪২ মিলিয়ন ডলার।


For all latest news, follow The Financial Express Google News channel.