চলতি অর্থবছরে রাজস্ব আদায়ে ৮৮ হাজার কোটি টাকার ঘাটতির আশঙ্কা এনবিআরের

প্রকাশ :

সংশোধিত :

চলতি অর্থবছরে রাজস্ব আদায়ে প্রায় ৮৮ হাজার কোটি টাকার ঘাটতি হতে পারে বলে আশঙ্কা করছে জাতীয় রাজস্ব বোর্ড। সংস্থাটির ধারণা, জুন মাস শেষে মোট রাজস্ব আদায় দাঁড়াতে পারে ৪ লাখ ১৫ হাজার কোটি টাকা, যেখানে সংশোধিত লক্ষ্যমাত্রা ৫ লাখ ৩ হাজার কোটি টাকা।

রোববার রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, ২০ জুন পর্যন্ত রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৩ লাখ ৮৯ হাজার ৯৫৩ কোটি টাকা। জুন মাসের প্রথম ২০ দিনে আদায় হয়েছে ২৯ হাজার ৩১১ কোটি টাকা। মাসের বাকি সময়ে আরও প্রায় ২৫ হাজার কোটি টাকা আদায় হতে পারে বলে আশা করা হচ্ছে।

এনবিআরের মতে, এ লক্ষ্য অর্জিত হলে দেশের ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব আদায়ের রেকর্ড গড়া সম্ভব হবে। রাজস্ব আদায় বাড়াতে আয়কর, মূল্য সংযোজন কর ও শুল্ক বিভাগের কর্মকর্তাদের নিয়ে পৃথক টাস্কফোর্স গঠন করা হয়েছে। এসব টাস্কফোর্স কর আদায় বৃদ্ধি এবং বিভিন্ন বিচারাধীন কর-সংক্রান্ত নিষ্পত্তি দ্রুত সম্পন্ন করতে কাজ করছে।

সর্বশেষ খবর