চলতি মাসের প্রথম ২৬ দিনেই প্রবাসী আয় এলো ২৭১ কোটি ডলার

প্রকাশ :

সংশোধিত :

চলতি মাসের প্রথম ২৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৭০ কোটি ৮০ লাখ বা ২ দশমিক ৭০ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৪২ লাখ ডলার রেমিট্যান্স। বছরের প্রথম ২৬ দিনেই এলো ২৭১ কোটি ডলার রেমিট্যান্স

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলতি জানুয়ারির প্রথম ২৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৬১ কোটি ৮০ লাখ ডলার।

আর গত বছরের একই সময়ে এসেছিল ১৭৮ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

আর ২৬ জানুয়ারি এক দিনে প্রবাসীরা দেশে ৮ কোটি ৮০ লাখ ডলার পাঠিয়েছে জানিয়ে তিনি আরও বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৮৯৭ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২১ দশমিক ৯০ শতাংশ।

সর্বশেষ খবর