আইসিএবি ও এফই’র প্রাক-বাজেট আলোচনা শুরু

প্রকাশ :

সংশোধিত :

রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবনে আজ অনুষ্ঠিত হয়েছে দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেস ও ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রাক-বাজেট গোলটেবিল বৈঠক।

সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ বৈঠকে আসন্ন জাতীয় বাজেট সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করছেন দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ। স্বাগত বক্তব্য দিচ্ছেন আইসিএবির সভাপতি এন কে এ মবিন।

মূল প্রবন্ধ উপস্থাপন করছেন আইসিএবির কাউন্সিল সদস্য সাব্বির আহমেদ। আলোচনা সঞ্চালনা করছেন দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেসের অনলাইন ও মাল্টিমিডিয়া বিভাগের প্রধান শিয়াবুর রহমান শিহাব।

বৈঠকে অংশ নিচ্ছেন দেশের শীর্ষ অর্থনীতিবিদ, ব্যবসায়ী নেতা, কর বিশেষজ্ঞ এবং বিভিন্ন বাণিজ্য সংগঠনের প্রতিনিধিরা।

আলোচকদের মধ্যে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আবদুল মজিদ, আইসিএবির কর ও কোম্পানি আইন কমিটির চেয়ারম্যান এমবিএম লুৎফুল হাদী, সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এবং জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক নীতি বিভাগের সাবেক সদস্য মো. ফরিদ উদ্দিন।

এছাড়া অংশ নিচ্ছেন অর্থনৈতিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালা, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামরান টি রহমান এবং বাংলাদেশে আমেরিকান চেম্বার অব কমার্সের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ।

আরও উপস্থিত রয়েছেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। তাদের মধ্যে আছেন আমেরিকান চেম্বার অব কমার্সের রেজা উর রহমান মাহমুদ, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল এবং বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।

সর্বশেষ খবর