স্বাধীনতাবিরোধীদের বিশ্বাস করা যায় না, তারা নির্বাচনে সমস্যা তৈরি করছে: মির্জা ফখরুল

প্রকাশ :
সংশোধিত :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট দল সবচেয়ে বেশি সমস্যা তৈরি করছে।
তিনি বলেন, “ওই দলটি কখনোই বিশ্বাসযোগ্য নয়। কারণ, তারা অতীতেও স্বাধীনতার প্রশ্নে ভুল অবস্থানে ছিল এবং এখনও জনগণের কল্যাণ চায় না।”
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার দেবদারু তলায় অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদের সমর্থনে এই পথসভার আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, “নির্বাচনের শুরুতে ওই দলটি বলেছিল, ‘জুলাই সনদ’ সম্পূর্ণ বাস্তবায়ন না হলে তারা নির্বাচনে অংশ নেবে না। পরে দেখা গেল তারা ঠিকই নির্বাচনে এসেছে। আবার দাবি আদায় না হলে নির্বাচন বর্জনের কথা বলেও শেষ পর্যন্ত অংশ নিয়েছে। এসব কারণে দলটির অবস্থান ও বক্তব্যে বিশ্বাসযোগ্যতার সংকট রয়েছে।”
বিএনপি মহাসচিব বলেন, “১৯৭১ সালে এই দলটি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল—এ কথা দেশের মানুষ জানে। স্বাধীনতাবিরোধীদের হাতে দেশের নিরাপত্তা ও দায়িত্ব ছেড়ে দেওয়া যায় না। যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদের হাতে বাংলাদেশ কখনোই নিরাপদ হতে পারে না।”


For all latest news, follow The Financial Express Google News channel.