ফুটবল প্রতীক পেলেন ডা. তাসনিম জারা

প্রকাশ :

সংশোধিত :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ঢাকা-৯ থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রতীক বরাদ্দ পেয়েছেন ডা. তাসনিম জারা। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে তাকে 'ফুটবল' প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা।

নির্বাচনী লড়াইয়ে নামা এই চিকিৎসক ও কনটেন্ট ক্রিয়েটর তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, "সকল বাধা পেরিয়ে ফুটবল প্রতীক নিয়েই আমরা নির্বাচন করছি।"

প্রতীক পাওয়ার পর তিনি তার অফিশিয়াল কাগজপত্রের সাথে ছবিও প্রকাশ করেন, যেখানে তাকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়।

সর্বশেষ খবর